প্রকাশিত: ০৪/০১/২০১৯ ৪:১৮ পিএম , আপডেট: ০৪/০১/২০১৯ ৪:২৭ পিএম

শহিদুল ইসলাম,  উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজারের আগুনে পুড়ে গেছে একটি বিস্কুট ফ্যাক্টরি।এ সময় তের বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে দশ লক্ষাধিক টাকা। নিহত শিশুর নাম মোহাম্মদ আলমগীর (১৩)।উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যার পাতাবাড়ী খেওয়াছড়ি গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে বলে জানা গেছে। স্হানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, উখিয়ার মরিচ্যার বাজারে আবদুল মান্নান মালিকাধীন মামুন এন্ড তামান্না নামে একটি বিস্কুট ফ্যাক্টরি। শুক্রবার দিবাগত রাত একটার দিকে চুল্লির আগুনে পুড়ে যায় দোকান। এসময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় তের বছর বয়সী মোহাম্মদ আলমগীর। বিস্কুট ফ্যাক্টরি কোন মালামাল বের করতে পারেনি। অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্হল পৌছে আগুন নিয়ন্ত্রন আনেন। হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন , অগ্নিকান্ডে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উখিয়া থানার ওসি আবুল খায়ের সত্যতা স্বীকার করেন।

 

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...