প্রকাশিত: ০১/১১/২০২০ ৫:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়ার রোহিঙ্গা অধ্যুাষিত জনপদ কুতুপালংয়ের অন্যতম সামাজিক সংগঠন প্রত্যাশা’র আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর মাহমুদ বলেছেন, একম্ত্রা যুবকেরাই পারে সমাজ তথা জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে। যুবকেরাই পারে দেশকে মাদক ও চোরাচালান মুক্ত করতে।

রবিবার সকাল ১০টার দিকে কুতুপালং উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও জাতিগত দেশাত্ববোধ সহ বিশে^র মানচিত্রে দেশকে উড্ডিয়মান করে তুলতে যুবকদের বিভিন্ন ভাবে উৎসাহিত করছে। চাকুরী ক্ষেত্রে যুবকদের অগ্রাধিকার দিয়ে পারিবারিক ভাবে দেশকে স্বাবলম্বী করে তুলছে। তিনি বলেন, মাদক ও চোরাচালান নির্মূলে প্রধানমন্ত্রী যে জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করেছে তা বাস্তবায়ন করলে দেশ মাদক মুক্ত হবে ইনশাল্লাহ।

প্রত্যাশার সভাপতি মিজানুর রহমান আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুতুপালং উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এম.এ মান্নান, কোষ্ট্র ট্রাষ্টের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য হেলাল উদ্দিন, আ’লীগ নেতা ও সাংবাদিক নুরুল হক খান প্রমুখ।

অনামিকা বড়–য়া ও ইব্রাহিম মোহাম্মদ হিমই’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত যুব দিবসের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুতুপালং ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহির আহমদ, রেড ক্রিসেন্ট কর্মকর্তা খাইরুল হক, উখিয়া ব্লাড ব্যাংকের এডমিন নুরুল আবছার সাজু, কাকন বড়–য়া, তপু বড়–য়া, প্রাপ্তি বড়–য়া বৃষ্টি, সুজাউদ্দিন রুবেল।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer