প্রকাশিত: ৩০/০৩/২০২২ ৭:৫৯ পিএম

শাহেদ হোছাইন মুবিন :
কক্সবাজারের উখিয়া রত্নাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের ঘোদা ব্রিজ এলাকায় বিজিবি ও মাদক কাবরবারি’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে বিজিবি ঘটনাস্থল থেকে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবাসহ ১জন মাদক পাচারকারী আটক করেছে। উদ্ধারকৃত এসব ইয়াবার বাজারমূল্য ছয়কোটি টাকা।

বুধবার (৩০ মার্চ) ভোরে উখিয়া রাজাপালং তুলাতুলী জলিলের ঘোদা ব্রিজ নামক স্থানে এ ঘটনাটি ঘটে বলে ।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি টহল দল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৯ নম্বর পিলার থেকে প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে রাজাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের ঘোদা ব্রিজ নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়।

এ সময় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে মাদককারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে গুলি ছুঁড়ে। এ সময় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালালে মাদককারবারিরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদল ০১ জন ইয়াবা চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদককারবারিরা হলেন উখিয়া মরিচ্যা পাগলির বিল এলাকার সৈয়দ আহম্মদ এর ছেলে মোঃ কামাল উদ্দিন (৩০)।

এ সময় তাঁর সাথে থাকা বস্তা তল্লাশি করে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

উল্লেখ্য, বিজিবির কক্সবাজার ৩৪- ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ লাখ ৮৮ হাজার ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) ১৪১ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৬০০ টাকার মূল্যের মাদকদ্রব্যসহ ২১ জনকে আটক করা হয়েছে বলে জানান অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির।

পাঠকের মতামত

ইনানীতে লাইসেন্স ছাড়াই চলছে অধিকাংশ হোটেল-রেস্টুরেন্ট, অগ্নিঝুঁকিতে পর্যটকরা

কক্সবাজারের উখিয়ার ইনানী ও পাটুয়ারটেক এলাকায় অধিকাংশ হোটেল, রেস্টুরেন্ট ও রিসোর্ট প্রয়োজনীয় লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...