প্রকাশিত: ০৪/০৪/২০২২ ৬:৪০ পিএম

আবারও আগুন লেগেছে কক্সবাজারের উখিয়াস্থ ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে। এতে ব্র্যাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে যায়। সোমবার (৪ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক নাইমুল হক।

তিনি জানান, দুপুর ১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লেগে ক্যাম্পে অবস্থিত ব্র্যাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে গেছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এখনো আগুনের সূত্রপাত বা কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারায়।

এর আগে, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

তারও আগে, গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আরেক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় অন্তত ১২ জন রোহিঙ্গার। আগুনে পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer