প্রকাশিত: ০৪/০১/২০২২ ৯:৪৭ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে মাষ্টার ইয়াকুব (২৮) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসী কে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। ৪ জানুয়ারী দুপুর সোয়া ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মোঃ কামরান হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,ধৃত মাষ্টার ইয়াকুব উখিয়ার পালংখালী ইউপি’র ১৬ নং শফিউল্লাহ কাটা ক্যাম্পের ব্লক-বি-৬,হোল্ডিং নাম্বার ৫৫৩ এর আশ্রিত রোহিঙ্গা হামিদুল হক ও মোমেনা খাতুন দম্পতির ছেলে।যার এফসিএন নং- ২৩৩০৪৪।ধৃতের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের বহু মামলা রয়েছে বলে জানা গেছে।

এ সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,এপিবিএন’র এ কর্মকর্তা।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...