প্রকাশিত: ০৪/০৮/২০১৯ ৭:৩৪ এএম , আপডেট: ০৪/০৮/২০১৯ ৭:৩৫ এএম

নিজস্ব সংবাদদাতা :
মানবতার শহর উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র মোজাম্মেল হক। সে গত ১মাস যাবৎ ব্লাড ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধিতে ভোগতেছে।

মোজাম্মেল উপজেলার সোনার পাড়া গ্রামের হতদরিদ্র মুফিজুল আলম ও আরেফা বেগমের সন্তান।

দিনদিন তাঁর White Blood Cell(WBC) বৃদ্ধি পাওয়াতে তাঁর শারীরিক অসুস্থতা দিন দিন বাড়ছে। তা কমাতে দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন।

অার্থিক সমর্থন পেলে তাকে উন্নত চিকিৎসা প্রদানের মাধ্যমে সুস্থ করা যাবে বলে আশা করা হচ্ছে।

আর্থিক সহযোগিতা পেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারত নিয়ে যাওয়া হবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অত্যন্ত গরিব খেটে খাওয়া মানুষ মুফিজুল আলম তাঁর সহায় সম্পদ বিক্রি করে ছেলের চিকিৎসার খরচ বহন করেছেন দীর্ঘদিন। এখন তাঁর পক্ষে এত খরচ বহন করার মত কোনো সম্বল নেই।

রক্তদাতা ও সেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশনের সভাপতি মাহাবুব কাউসারের সাথে তাঁর বাবা দেখা করলে তিনি সংগঠনের পক্ষ থেকে ছেলেটির রক্তের ব্যবস্থার যাবতীয় দায়িত্ব নেন।

আপনার আমার সাহায্য বাঁচাতে পারে একজন মেধানী ছাত্রের জীবন। আসুন আমরা মোজাম্মেল এর পাশে দাঁড়ায়।

মোজাম্মেলের বাবার সাথে 01814953718 এই নাম্বারে যোগাযোগ করে তার খোঁজ-খবর নেওয়া যাবে। আর মোজাম্মেলকে বাঁচাতে আর্থিক সাহায্য বিকাশে 01636334053 (পারসোনাল)
পাঠাতে পারেন।

পাঠকের মতামত

কক্সবাজারে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত, আহত ২

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ...

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...