প্রকাশিত: ২৪/০৪/২০২২ ১০:৩২ এএম

উখিয়ার পালংখালী ইউনিয়ন বিএনপি সভাপতি মরহুম মনির আহম্মদ চৌধুরীর জানাযার নামাজ আজ রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে। পালংখালীর থাইংখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।

মনির আহাম্মদ চৌধুরী বেশ কিছুদিন ধরে ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সর্বশেষ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩ টার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও সামাজিক অঙ্গনে শোক বিরাজ করছে।

মরহুম মনির আহাম্মদ পালংখালী ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি থাইংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য। তিনি পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর আপন চাচা।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer