প্রকাশিত: ১৫/০১/২০২২ ৬:৫৪ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি)’র উখিয়ার বালুখালী বিওপির টহল দলের সাথে মাদক কারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।এসময় ৬কোটি টাকা মুল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।এতে কেউ আটক হয়নি।
১৫ জানুয়ারী রাত দেড়টার দিকে নাফ নদীর মোহনার উখিয়ার পালংখালী ইউপির বালুখালী কাটা পাহাড় নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি)’র অধিনায়ক লেঃকর্নেল মোঃমেহেদী হোসাইন কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বালুখালী বিওপির বিজিবি টহল দল জানতে পারে কাটাপাহাড় খাল দিয়ে বিপুল পরিমাণের ইয়াবার চালান প্রবেশ করতে পারে।এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে বিজিবি টহল দল ওই স্থানে ওৎপেতে বসে।রাত দেড়টারদিকে মিয়ানমার সীমান্ত হয়ে কয়েকজন অজ্ঞাত লোক এপারে আসছে দেখে থামানোর সংকেত দিলে তারা গুলি ছুড়ে।এতে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে।প্রায় ২০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়।এসময় মাদক কারবারিরা তাদের সাথে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়।ফেলে যাওয়া বস্তায় ২ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।যার মুল্য ৬ কোটি টাকা।

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান, বিজিবি’র এ কর্মকর্তা।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer