চন্দনাইশে রোহিঙ্গার কোদালের কোপে নারীর মৃত্যু
চন্দনাইশের দোহাজারীতে রোহিঙ্গা স্বামীর কোদালের এলোপাতাড়ি কোপে নিহত হয়েছে স্ত্রী। নিহতের নাম নুরহাবা (২৫)। আজ ...

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধ’ এ গত ২৪ জুলাই নিহত উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বখতিয়ার আহমদ এর পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান ২৯ জুলাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৫(২) উপধারার বিধান মতে রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মেম্বার পদটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারী করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজাপালং ইউনিয়ন পরিষদের থেকে গত ২৭ জুলাই একপত্রে রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বখতিয়ার আহমদ গত ২৪ জুলাই মৃত্যুবরণ করেছেন বলে তাঁকে জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মেম্বার পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
পাঠকের মতামত