প্রকাশিত: ০৮/১১/২০২১ ৯:০৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৮ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছে ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিকের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমেদ । বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ফরুক আহমদ।

বক্তব্য রাখেন মাস্টার রফিক উদ্দিন মাহমুদ মাওলানা আবুল মনসুর ও শিক্ষিকা খোরশিদা বেগম । বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবের হোসেন জিহাদ রাইহান বিন হাসান মোস্তাফিজুর রহমান সাইমুন রহমান রুমি রাহিন মোশারফ প্রিমা বড়ুয়া ইয়াসিন সিকদার । অনুষ্ঠানটি পরিচালনা করেন দশম শ্রেণীর ছাত্রী জেসিকা মোরশেদ ও মোস্তফা কামাল। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে অংশ নেন এরিকা বড়ুয়া, পুস্পিতা বড়ুয়া তিলোত্তমা বড়ুয়া তাছনিয়া সুলতানা , কুলসুমা আকতার লায়লা ও রেশমী।
এর আগে সকাল দশটায় এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ মোনাজাত পরিচালনা করেন খোন্দকার পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলাম । এ সময় শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer