প্রকাশিত: ০৫/০৮/২০২১ ৮:৪২ পিএম

কক্সবাজারের পালংখালীর গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গা ও তেল, ডাল,চাল,মাছের সিন্ডিকেটের চার যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গয়ালমারাস্থ এমএসএফ হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলো, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার সুলতান হাকিমের ছেলে মোক্তার মিয়া (২৩), উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার আলী আকবরের ছেলে মো: জসিম উদ্দিন (২৫) একই এলাকার মো: ইয়াছিনের ছেলে আব্দুর রহিম এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ব্লক এ/৭এর সৈয়দ আহমদের ছেলে আব্দুল আমিন (৩২)।জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালনক (মিডিয়া) আব্দুল্লাহ মো: শেখ সাদী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব এর এ কর্মকর্তা।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...