প্রকাশিত: ৩১/০১/২০১৭ ১:০৪ পিএম
উখিয়া নিউজ ডটকম::
উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে  সোমবার উপজেলার পালংখালী  ইউনিয়নের থাইংখালীর খল্লকের ঘোনা পাহাড় এলাকায়। উখিয়া থানা পুলিশের উপ- পরিদর্শক মাইন উদ্দীন উখিয়া নিউজ ডটকমকে জানান , সোমবার রাত ১১টায়  উপজেলার ক্রাইমজোন হিসেবে খ্যাত পালংখালী  ইউনিয়নের থাইংখালী খল্লকের ঘোনা  পাহাড়ে  অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় ।এ ব্যাপারে থানার ওসি মোঃ আবুল খায়ের অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করেন এবং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer