প্রকাশিত: ১৮/০১/২০২০ ১০:৩৪ এএম

শফিক আজাদ::
উখিয়ার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর চাকমাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহিবুল্লাহকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার জালিয়া পালং এলাকার নিজবাড়ী ছেপটখালী থেকে ইনানী ফাঁড়িথর ইনর্চাজ সিদ্ধার্থ সাহা তাকে আটক করে। আটক মাস্টার মুহিবুল্লাহ ওই এলাকার নুরুল আলম প্রকাশ নুরুর ছেলে।

পুলিশ জানিয়েছে, শিক্ষক মুহিবুল্লাহ’র বিরুদ্ধে শিক্ষার্থীদের অমানবিক মারধর ও সাধারণের মানুষের উপর বেপরোয়া আচরণের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়। যার মামলা নং- নন জিআর ৭৭/১৯, সিআর ৩৫/১৮ সহ একাধিক মামলা থানা আদালতে তার বিরুদ্ধে রয়েছে। ওই মামলায় ফেরারি আসামী হয়ে মুহিবুল্লাহ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ইনানী পুলিশ ফাঁড়িথর ইনর্চাজ এসআই সিদ্ধার্থ সাহা জানায়, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অসহায় মানুষকে মারধরের অভিযোগ ফাঁড়িতে রয়েছে। তিনি আরও বলেন, তাকে শুক্রবার (১৭ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer