প্রকাশিত: ২৭/০৬/২০২১ ১০:২৭ পিএম

বিশেষ প্রতিবেদক,উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী খালের পানিতে ডুবে দুইজন শিশু মারা গেছে।
দুই শিশু হলেন- উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের বাসিন্দা লাল মিয়ার শিশু কন্যা সুমাইয়া আক্তার (৭) ও একই এলাকার ছৈয়দ করিমের ছেলে মোহাম্মদ ফাহিম(৬)।
আজ রোববার বিকেল সাড়ে বিকেল ৬ টায় শিশু দুইটি লাশ পালংখালীর ধামনখালী খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ তথ্যটি উখিয়া নিউজ ডটকমকে নিশ্চিত করেছেন পালংখালী ইউপির চেয়ারম্যান এম.গফুর উদ্দিন ।তিনি বলেন, আজ রোববার দিনের কোনো সময় শিশু দু’টি বাড়ি থেকে খেলতে বের হয়। তারা দুজন আপন মামাতো ও খালাতো ভাইবোন। খেলতে খেলতে খালের পাড়ে গেলে পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। বিকেলের দিকে খালের মধ্যে একটু দূরত্বে দুজনের দুটি লাশ ভাসছে দেখে স্থানীয় লোকজন। পরে লাশ দুটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ দুটি শনাক্ত করেছেন। থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...