প্রকাশিত: ১১/০২/২০২২ ৬:৪৬ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এদের মধ্যে ছয়জন নারী ও একজন পুরুষ। এ সময় ইদ্রিস নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সাত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে মানবপাচারের গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রামুর চেইন্দা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। এ সয়ম সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়। তাদেরকে পাচার করে নিয়ে যাচ্ছিলেন মানবপাচারকারী চক্রের সদস্য মো. ইদ্রিস।

র‍্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার বলেন, মানবপাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পার্শ্ববর্তী দেশে নিয়ে যাচ্ছিল। কিন্তু র‍্যাবের গোয়েন্দা তৎপরতার কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামে আরও দুইজনের নাম জানিয়েছেন ইদ্রিস। যারা মানবপাচারকারী চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...