প্রকাশিত: ১০/০৩/২০২০ ৪:৫০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার কোটবাজারে নতুন তৈরী রাস্তার উপর যত্রতত্র ভাবে গাড়ীর গ্যারেজ ও গাড়ী রাখার ফলে দীর্ঘ যানজট হচ্ছে,প্রতিদিনকার যানজটের ফলে মানুষ কষ্ট পাচ্ছে। বাজার এলাকা গুলোতে রাস্তা বড় হওয়ার সুফল জনগন পাচ্ছেনা এটা আমাদের নজরে এসেছে। তাই এসব গাড়ী ও যারা রাস্তার উপর গ্যারেজ বসিয়েছে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান পরিচালনা করা হবে।

১০ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্য উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী এ কথা বলেন।

তিনি আরো বলেন,মাদক ও মানবপাচার প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। এলাকায় কারা অপরাধের সাথে যুক্ত তাদের চিস্থিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে। সবার সন্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আইনশৃঙ্খলা ঠিক রাখতে হবে।

উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা রঞ্জন কুমার বড়ুয়া, ভাইস চেয়ারম্যান জাহাংগীর আলম, পালংখালী ইউনিয়নের গফুর উদ্দিন চৌধুরী, জালিয়াপালং ইউনিয়নের নুরুল আমিন চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের অধ্যক্ষ শাহ আলম, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন,রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌলভী বখতিয়ার আহামদ সহ সরকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer