প্রকাশিত: ১৪/০৬/২০১৯ ১০:২৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার সদর হাসপাতালের নতুন আবাসিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের কিউরেটর ডাঃ নোবেল কুমার বড়ুয়া। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ দেয়া হয়।
ডাঃ নোবেল বড়ুয়া কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পাওয়ার পরে জানিয়েছেন কক্সবাজারের সন্তান হিসেবে কক্সবাজারবাসীর সেবা করাই তার প্রধান লক্ষ্য। কক্সবাজার সদর হাসপাতালের আগত সেবা প্রার্থীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবেন বলে তিনি অঙ্গীকার করেন।
ডাঃ নোবেল বড়ুয়া কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে সম্ভ্রান্ত বড়ুয়া পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ১৯৯৮ সালে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০০ সালে কক্সবাজার সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করেন। ডাঃ নোবেল বড়ুয়া ২০০৭ সালে চট্টগ্রামে ইউএসটিসি থেকে এমবিবিএস পাস করে ২০১০ সালে সরকারী চাকুরীতে যোগ দেন। ২০১৪ সাল থেকে তিনি কক্সবাজার মেডিকেল কলেজের প্রধান কিউরেটর হিসবে কর্মরত আছেন।

পাঠকের মতামত

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...
Single Page Footer