প্রকাশিত: ২৫/০৭/২০১৯ ১১:২০ পিএম

নিজস্ব প্রতিবেদক, উখিয়া :
উখিয়ার অন্যতম চিহ্নিত ইয়াবা গডফাদার সদ্য সমাপ্ত উখিয়া বহুমুখী নির্মাণ শ্রমিক সমবায় সমিতির নির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন (৩০)কে উখিয়া থানা পুলিশ ইয়াবাসহ আটক করেছে।

বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কোটবাবাজার স্টেশন থেকে তাকে আটক করে। এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে উখিয়া থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার ৪৭।

সে হলদিয়াপালং ইউপির পাগলিরবিল এলাকার ছৈয়দুর রহমানের পুত্র।

সে ইতিপূর্বেও ৪হাজার ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় মাদকের মামলা হয় মামলা নম্বর ২২/১৪ইং উক্ত মামলার সে এজাহারবভুক্ত আসামী।

যোগাযোগ করা হলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর বলেন, জয়নাল আবেদীন মরিচ্যা এলাকার চিহ্নিত ইয়াবা কারবারি তাকে ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করে তাকে বৃহস্পতিবার কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...