প্রকাশিত: ১২/০৯/২০১৬ ৭:৫৪ এএম , আপডেট: ১২/০৯/২০১৬ ৩:৫১ পিএম

ডেস্ক রিপোর্ট::
গাজীপুরের টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণের ঘটনায় ধ্বংসস্তুপ থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে।

সোমবার বেলা ২টার দিকে বিধ্বস্ত কারখানা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।

এরআগে সকাল ৭টার দিকে দুটি এবং দুপুর ১টার দিকে একটি লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান এবং জেলা প্রশাসক এসএম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ভোরে টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ঘটনার দিনই নিহত হন ২৪ জন।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। একই দিন বিকালে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় আরও চারজনের লাশ। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

ধারণা করা হচ্ছে, ভবনের ভেতরে আরও শ্রমিকের মরদেহ থাকতে পারে।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...