প্রকাশিত: ০৩/১০/২০২১ ৫:৫৯ পিএম , আপডেট: ০৩/১০/২০২১ ৬:০২ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর।

এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ শাহ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব নেওয়াজ হোছাইন চৌধুরী পরিদর্শন করেন।

এ সময় কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান, কক্সবাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ পিন্টু কান্তি ভট্টচার্য ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

পরিদর্শন কালে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা .কর্মকর্তা ডাক্তার রনজন বড়ুয়া রাজন হাসপাতালে স্বাস্থ্য সেবা , চিকিৎসা প্রদান ও কোভিড নাইন্টিন টিকাদান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। হাসপাতলে চিকিৎসা সেবা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীমুদ্দীন মোঃ ইউছুপ, আবাসিক মেডিকেল অফিসার, ডা. মহি উদ্দীন মহিন, ডাক্তার এহেচান উল্লাহ সিকদারসহ সহযোগী সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলতায়নে হাসপাতালে কর্মকর্তা/কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন । সভাশেষে কুতুপালং-০১ (ফেন্ড্রশীফ হাসপাতাল) ও পালংখালী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন ।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...