ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ২:২৭ পিএম

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তের কাছে মাইন বিস্ফোরণে মো. শাকের (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (রোববার) উখিয়া থানার কুতুপালং এলাকায় কাজ করার সময় হঠাৎ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাকেরের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি উখিয়া উপজেলার কুতুপালং এলাকার আমির হোসেনের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ঠিক কীভাবে ওই এলাকায় মাইন এল বা বিস্ফোরণ ঘটল, সে বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer