উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৬/২০২৪ ৭:৪২ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বালু তোলা নিয়ে সংঘর্ষের জের ধরে ছৈয়দুর রহমান (২০) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

শনিবার (১ জুন) সকালে ক্যাম্প-২ ডব্লিউ বি/৮ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত ছৈয়দুর রহমান ওই রোহিঙ্গা ক্যাম্পের ছৈয়দ আলমের ছেলে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

ক্যাম্প সূত্রে জানা যায়, সকালে ছৈয়দুর রহমান বাড়ির পাশ দিয়ে যাওয়া ছোট ড্রেন থেকে বালু তুলে। এ সময় প্রতিবেশী রোহিঙ্গা নুর আলম বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার পর সংঘর্ষ বাঁধে।

একপর্যায়ে নুর আলম কোদাল দিয়ে ছৈয়দুর রহমানের মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্পের পাশে জিকে হাসপাতালে ভর্তি করায়। আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...