ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ১১:৩০ পিএম , আপডেট: ২৪/০৮/২০২৬ ৮:৪৩ এএম

উখিয়া প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন-২০২৬ আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উখিয়া প্রেস ক্লাব কার্যালয় থেকে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২৯ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে হবে।

৩০ আগস্ট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। একই দিন বিকেল ৫টায় বৈধ ও বাতিল মনোনয়নপত্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর সকাল ১১টায় আপিল আবেদনের ওপর শুনানি ও সিদ্ধান্ত প্রদান করা হবে। একই দিন দুপুর ১২টায় বৈধ ও বাতিল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ওই দিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, ৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ভোট গণনা ও নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উখিয়া প্রেস ক্লাবের আইন উপদেষ্টা জসীম উদ্দিন চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচনী কার্যক্রমে উখিয়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য ও প্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

পাঠকের মতামত

৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বাংলাদেশ ছাত্রলীগ কে নিষিদ্ধ ঘোষণার প্রায় দুই বছর পর কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা!

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধ্য রাজাপালং এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধের ...