উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/১০/২০২৫ ৮:০৫ এএম

কক্সবাজারের উখিয়া থানার পৃথক দুই অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ উখিয়া থানার সার্বিক তত্ত্বাবধানে শনিবার (২৫ অক্টোবর) সকালে এসআই (নিঃ) আব্দুল আজাদ ও এএসআই (নিঃ) আব্দুল মমিনের নেতৃত্বে পালংখালী ইউনিয়নের বালুখালীর ছড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে, বিকালে এসআই (নিরস্ত্র) ফরহাদ রাব্বি ইষানের নেতৃত্বে রাজাপালং ইউনিয়নের ডিগিয়া টু চাকবৈঠা সড়কের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দুটি ক্ষেত্রেই ইয়াবাগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পৃথক দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...