হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/১২/২০২৫ ৪:৪৯ পিএম

উখিয়ার রাজনীতিতে আবার তরুণদের জোয়ার দেখা যাচ্ছে। শনিবার দুপুর ২টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতে যাচ্ছে তারুণ্যের সমাবেশ—যেখানে ভিড় জমাবে প্রত্যন্ত গ্রামের মানুষ থেকে শুরু করে কলেজ–বিশ্ববিদ্যালয়ের নবীন ভোটাররা। প্রস্তুতি নিয়ে ব্যস্ত পুরো উখিয়া উপজেলা জামায়াত; মাঠঘাট থেকে সংগঠনের প্রতিটি স্তরে এখন একটাই আলোচনার বিষয়—শনিবারের সেই মঞ্চ।
এর আগে বৃহস্পতিবার বিকাল ৪টায় সাংবাদিকদের নিয়ে চায়ের আড্ডা। সেখানে কক্সবাজার জেলা জামায়াতের আমির এবং উখিয়া–টেকনাফ আসনের মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারি সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন—স্বপ্ন, পরিকল্পনা আর তরুণদের নিয়ে তার ভাবনার কথা শোনাবেন।
মাঠে যারা থাকবেন—মাওলানা নুর আহমদ আনোয়ারি, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, এডভোকেট শাহজালাল চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুর ভিপি রনি—তাদের উপস্থিতি সমাবেশকে আলাদা ওজন দিচ্ছে। নেতা–কর্মীদের মুখে প্রত্যাশার আলো, চারদিকে এক ধরনের উচ্ছ্বাস যেন ছড়িয়ে আছে।
এখন প্রশ্নটা খুব সরল—তরুণদের প্রথম ভোট কোথায় যাবে? যারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবিরের সাম্প্রতিক ভূমিধ্বস বিজয় দেখেছে, তারা জানে এই ঢেউ দেশের দক্ষিণ প্রান্তেও থামতে চায় না। উখিয়া–টেকনাফে সেই ধারাবাহিকতার শেষ দৃশ্য দেখতে চান এখানকার মানুষ—নুর আহমদ আনোয়ারির জয়ের মাধ্যমে।
একটা কথাই এখন ঘুরে ফিরে আসছে—জাতীয় সংসদ নির্বাচনের চাবিটা এবার সত্যিই জনগণের হাতে। দেশের দখল ফিরিয়ে আনতে, রাজনীতিকে নতুন পথে নিতে, তরুণদের স্বপ্নের দেশে পৌঁছাতে—দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার ডাক দিচ্ছেন অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারি।
শনিবারের সমাবেশ তাই শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়; উখিয়া–টেকনাফে ভবিষ্যতের দিগন্ত কোন দিকে খুলবে, সেই উত্তর দেখার দিনও বটে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...