ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১২/২০২৪ ২:৫৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার আওতাভুক্ত উখিয়া ও কুতুবদিয়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

একই সাথে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এসব কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উখিয়া ও কুতুবদিয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে দুই উপজেলায় ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।
উখিয়া উপজেলা আহ্বায়ক কমিটিতে সরওয়ার জাহান চৌধুরীকে আহ্বায়ক এবং সুলতান মাহমুদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
সদস্য হিসেবে রয়েছেন, এম মোকতার আহমদ, জহুর আহমদ চৌধুরী, তারেক মোহাম্মদ রাজিব চৌধুরী, ছাবের আহমদ কনট্রাক্টর ও দলিলুর রহমান শাহিন।

অন্যদিকে কুতুবদিয়া উপজেলার আহ্বায়ক কমিটিতে ছৈয়দ আহমদ (সাবেক চেয়ারম্যান) কে আহ্বায়ক ও এম এ সালাম কুতুবীকে সচিব করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন, এটিএম নূরুল বশর চৌধুরী (সাবেক এমপি), মোবারক হোসাইন (সাবেক চেয়ারম্যান), জালাল আহমদ (সাবেক চেয়ারম্যান) আকতার হোসাইন চেয়ারম্যান ও আবু মুছা কুতুবী।
এই দুই উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজনের নির্দেশ প্রদান করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...