ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০১/২০২৪ ৯:২৯ পিএম , আপডেট: ২১/০১/২০২৪ ৯:৩৩ পিএম

আসন্ন উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান পালংখালি ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য ও শিক্ষিকা পারভীন আক্তার মুন্নী।

আগামী মার্চে বা এপ্রিলে শুরু হতে যাওয়া কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন তিনি। এজন্য নিজ এলাকার সাধারণ ভোটারদের কাছে দোয়া ও আর্শিবাদ চাইছেন।

নিজ উদ্যোগে উপজেলার অসহায় দুঃস্থ মানুষদের সহায়তা করে আসছেন নিয়মিত পাশাপাশি তিনি নারী সমাজকে সচেতন করে তুলছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সম্ভাব্য কয়েকজন প্রার্থীর মধ্যে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। তাছাড়া তিনি নিজ এলাকা পালংখালি ইউনিয়নে একমাত্র সম্ভাব্য প্রার্থী থাকায় অন্য সবার চাইতে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে থাকবেন বলে ধারনা করছেন সাধারণ জনগণ।

তার স্বামী বাংলাদেশ আওয়ামী মৎস্যবীজী লীগের উখিয়া উপজেলা শাখার আহ্বায়ক আলমগীর ফরহাদ মানিক ৷ তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন৷

উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী পারভীন আক্তার মুন্নী জানান, আমি ও আমার পরিবার দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। তাই আসন্ন উপচেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করবে সাধারণ মানুষ এটাই আমার বিশ্বাস। নির্বাচিত হতে পারলে উখিয়া একটি স্মার্ট উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...