ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ৪:২৬ পিএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বানের তৃতীয় ধাপে উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩ টি পদে ১১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মে) সকাল ১২ টায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান পদে জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস), আবুল মনসুর চৌধুরী (মোটর সাইকেল) ও জাফর আলম চৌধূরী (ঘোড়া) প্রতীক পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে রাসেল চৌধুরী (তালা), জাহাঙ্গীর আলম (টিউবওয়েল) , বাহার উদ্দিন মিন্টু (মাইক), গফুর চৌধুরী (চশমা) ও গফুর উল্লাহ (বই) প্রতীক বরাদ্দ পেয়েছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নেসা বেবী (কলস), সানজিদা আক্তার নূরী (প্রজাপতি) ও শাহীনা আক্তার (হাঁস) প্রতীক বরাদ্দ পেয়েছেন ।

উখিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৩১২ জন। এর মধ্যে ৭৭ হাজার ৪৭ জন পুরুষ এবং মহিলা ভোটার ৭২ হাজার ২৬৫ জন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য এই ভোটে উখিয়ার ভোটাররা ইভিএমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...