ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ৭:০৩ পিএম , আপডেট: ২৯/০৫/২০২৪ ৮:২৩ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে জাহাঙ্গীর কবির চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ২০২।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল মনসুর চৌধুরী পেয়েছেন ২৪ হাজার ৫৩৩ ভোট।

জাহাঙ্গীর কবির ১২ হাজার ৬৬৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বুধবার (২৯ মে) অনুষ্ঠিত কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...