ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০২/২০২৪ ১:১২ পিএম , আপডেট: ১৮/০২/২০২৪ ১:১২ পিএম

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গাকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত রোহিঙ্গা হল বাদসা মিয়া (৩৮)। সে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা সিরাজুল মিয়ার ছেলে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ওসি শামীম হোসেন জানিয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন লেন, অজ্ঞাতনামা ৪/৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী মিলে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে এমএসএফ হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...