উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১০/২০২৪ ৯:১১ এএম
Single Page Top

উখিয়ায় পৃথক রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গলা টিপে হত্যা এবং আরসা ও আরএসও এর সংঘর্ষে গুলিবিদ্ধ এক এনজিও কর্মিসহ আহত পাঁচজন হয়েছে।
বৃহস্পতিবার উখিয়ার কুতুপালং ২ ইস্ট নম্বর ও ১৫ নম্বর ক্যাম্পে পৃথক সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়ার থানার ওসি মো. আরিফ হোছাইন।
এর মধ্যে কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পরিত্যক্ত একটি ঘর মোহাম্মদ এমরান (১৮) নামের এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৮১ ব্লকের মোহাম্মদ ইদ্রিসের ছেলে।
১৫ নম্বর ক্যাম্পে আরসা ও আরএসও মধ্যে গোলাগুলি ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে আহত উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালি এলাকার ওমর হাকিমের ছেলে এবং আমান নামের এনজিওতে ক্যাম্প-১৫ এর লার্নিং সেন্টারে পিও মৌলভী বেলাল উদ্দিন (৩৫), ১৫ নম্বর ক্যাম্পের ব্লক ডি ৭ এর হোসেনের ছেলে ওমর ফারুক (৩০), ব্লক ৩ এর আবদুর রশিদের ছেল মো. ইউনুস (২৫), ১১ নম্বর ক্যাম্পের ব্লক ২ এর মো. আলমের ছেলে আবদুল্লাহ (১৮), ১৪ নম্বর ক্যাম্পের আবদুল গনির মেয়ে হামিদা (৫০)।
উখিয়ার থানার ওসি মো. আরিফ হোছাইন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় উখিয়ার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পরিত্যক্ত একটি ঘর থেকে মোহাম্মদ এমরান (১৮) নামের এক রোহিঙ্গার মরদেহটি উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত সন্ত্রাসীরা গলা টিপে এই যুবককে হত্যা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯ টা ও দুপুর ১২ টায় দুই দফায় ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলি হয়। এসময় এনজিও কর্মী বেলাল এবং এক রোহিঙ্গা নারী সহ ৪ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা গুরুতর হওয়ায় আহত সকলকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিযার পাশাপাশি ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer