ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০২/২০২৪ ১০:২৩ পিএম , আপডেট: ০৮/০২/২০২৪ ১০:২৮ পিএম

সীমান্তে অস্থিরতার মধ্যে কক্সবাজারের উখিয়ার থাইংখালীর রহমতেরবিল এলাকায় অজ্ঞাত এক মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) রাত ৯ টা ২০ এর দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

তিনি বলেন, আমাকে কিছুক্ষণ আগে বিজিবি থেকে খবর দিয়েছে একটি মরদেহ পাওয়া গেছে। তবে সীমান্ত এলাকায় রাত হওয়ায় বিজিবি সকালে গিয়ে মরদেহ উদ্ধার করার পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) এই রহমতেরবিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। তবে সেখানে ২ নারী এবং ২ শিশুও ছিল। সেদিন গোলাগুলিতে উত্তপ্ত ছিল সীমান্ত এলাকাটি। গতকাল বুধবারেও সেই সীমান্তে থেমে থেমে গোলাগুলি হয়। আজকে ভোর ৫ টার দিকে গোলাগুলির বিকট শব্দ শুনা যায়। সুত্র টিটিএন-

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer