আজিজুল হক রানা, সীমান্ত প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ২১/০৩/২০২৬ ৯:২৩ পিএম

উখিয়ারঘাট বালুখালী কাস্টম এলাকায় একদল সংঘবদ্ধ সন্ত্রাসীর বর্বরোচিত হামলার শিকার হয়েছেন ঘুমধুম জলপাইতলী এলাকার স্থানীয় বাসিন্দা ও সহকারী শিক্ষক মোর্শেদ। হামলায় শিক্ষক মোর্শেদ ও তার স্ত্রী উভয়েই গুরুতর আহত হয়েছেন। মোর্শেদ খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন।

২১ মার্চ, শনিবার আছরের নামাজের পর এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, শিক্ষক মোর্শেদ তার স্ত্রীকে নিয়ে বিকেলে ঘুরতে বের হয়েছিলেন। তারা কাস্টমস স্টেশন (কাস্টম মোড) এলাকায় পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি আঘাতে তারা দুজনই রক্তাক্ত ও গুরুতর জখম হন। এসময় ৫ বছর বয়সী শিশু সন্তানও মারধরের শিকার হন বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত শিক্ষক দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় শিক্ষক সমাজ ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন এবং এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...