উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ৮:১৪ পিএম

উখিয়ার পালংখালীতে ভোররাতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও মাদক কারবারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

শুক্রবার (৮ মে) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এলাকার একটি বাঁশঝাড়ে কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র‌্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ সূত্রে আরও জানা গেছে, জব্দকৃত ইয়াবা ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...