সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১১/০৮/২০২৫ ৮:৫০ পিএম

উখিয়া উপজেলার ডিগলিয়া-পালং এলাকায় যাতায়াতের দুরবস্থা দূর করতে জাইকার অর্থায়নে প্রায় সাড়ে ৪ কিলোমিটার দৈর্ঘ্যের (১৮ কোটি টাকা ব্যয়ের) সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে ডিগলিয়া-পালং সড়কের উদ্বোধন করেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, জাইকা প্রকল্পের কন্সালটেন্ট মনজুরুল হাসান, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, বিএনপি নেতা আহসান উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সরওয়ার জাহান চৌধুরী বলেন, এটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি উদ্যোগ। এই সড়ক উদ্বোধনের ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং এলাকার যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

অঞ্চলের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দীর্ঘদিন ধরে এই সড়ক উন্নয়নের দাবি জানিয়েছিলেন। জাইকার সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্প এলাকার অর্থনৈতিক ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...