নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ৩:২০ পিএম

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ আটক করেছে উখিয়া থানা পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানার এসআই সুমন কুমার দে ও সঙ্গীয় ফোর্স রাত্রিকালীন মোবাইল ডিউটি চলাকালে এমএসএফ হাসপাতালের দক্ষিণ পাশে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের একটি ব্রিজের উপর দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে আটক করে।

তল্লাশিতে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ, একটি ছুরি, দুটি ধামা দা এবং একটি এসএস স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুতুপালং রেজিস্টার ক্যাম্প এলাকার মো. ইলিয়াসের ছেলে মো. আয়াস (২১) ও কুতুপালং পশ্চিম পাড়া এলাকার জালাল আহমেদের ছেলে কফিল উদ্দিন (২৮)।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, আটককৃতরা ডাকাতির উদ্দেশ্যে মহাসড়কে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উখিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer