ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৪/২০২৫ ৭:৫৪ এএম

উখিয়া ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক মো: ইকবাল হোসেনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।সোমবার দিবাগত রাতে শিক্ষকের সন্তান টিটিএনের বিশেষ প্রতিবেদক সাংবাদিক ইফতিয়াজ নুর নিশান বাদী হয়ে উখিয়া থানায় এ মামলা দায়ের করেছে। যার নং -৪৮।

মামলার এজাহারে পূর্ব সিকদার বিল এলাকার মৃত শামসুল আলমের পুত্র মোহাম্মদ শরীফ প্রকাশ বট্টল কে আসামী করা হয়েছে। অজ্ঞাত নামা আরো ৩/৪ জনের কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরপরই মামলার আসামী মোহাম্মদ শরীফ প্রকাশ বট্টল কে পুলিশ গ্রেফতার করে।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে আসামী মোহাম্মদ শরীফ উখিয়ার রাজাপালং ইউনিয়ের ঘিলাতলী নিজ বাড়ীর সামনে কথা কাটাকাটির জেরে শিক্ষক ইকবাল হোসেন কে তলপেটে সজোরে লাথি মারে এবং লাঠি নিয়ে বেধড়ক মারধর করে। পরে আত্মীয় স্বজন ও এলাকাবাসী উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মো: ইকবাল হোসেন কে মৃত ঘোষনা করে।

সোমবার ময়নাতদন্ত শেষে বাদ আছর উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নিহতের জানাজা ও স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

পাঠকের মতামত

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...