উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ৫:২৭ পিএম

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতের পাটোয়ারটেক পয়েন্ট থেকে মাথা বিচ্ছিন্ন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি সৈকতে ভেসে আসতে দেখতে পান স্থানীয়রা।

সৈকতে দায়িত্বরত বিচকর্মী মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘পাটোয়ারটেক এলাকার উত্তর পাশের সৈকতে লাশটি ভেসে আসে। পরে ইনানী ফাঁড়ির পুলিশ গিয়ে উদ্ধার করে।’

মো. শাহজাহান বলেন, ‘সৈকত থেকে একটি মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...