উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ৮:৩১ এএম

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগ অভিযান চালিয়ে ৬০টি বক উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে উদ্ধারকৃত বকগুলো অবমুক্ত করা হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উখিয়া বন রেঞ্জের অধীনে সদর বনবিটের মাছকারিয়া ডেবা এলাকা থেকে এসব বক উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান।

তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত বকগুলো বিকালে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বকসহ যেকোনো বন্যপ্রাণী শিকার, আটকে রাখা বা হত্যা করা দণ্ডনীয় অপরাধ। বন বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer