ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৬/২০২৩ ৯:৫৮ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী।

রবিবার (১৮ জুন) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রাসেল (পিপিএম) এর নির্দেশনায়, উখিয়া থানায় অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এসআই মোঃ মহসীন চৌধুরী সহ সঙ্গীয় ফোর্স মন খালি, ছেপট খালী ও ইনানীতে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
আটক আসামিরা হলো আবু বক্কর ছিদ্দিক (৫০), পিতা-জাফরুল ইসলাম সাং- মনখালী (বটতলী) ছুর মোহাম্মদ (৬৫), পিতা-মৃত আশরাফ আলী, সাং- মনখালী (চাকমারকুল) নুরুল আমিন (৬০), পিতা-হাফেজ আহম্মদ, সাং- ছেপটখালী (ইনানী), ফরিদ আলম (৪৫), পিতা- ফজলুল করিম সাং- মনখালী (বটতলী)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে ২০০৭ সালের ৪৪৭/৯৯ বন মামলায় প্রত্যেক কে এক বছর করে সাজা দেওয়া হয়। আসামীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণে কক্সবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer