ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/০৪/২০২৬ ১০:৩১ পিএম

দকক্সবাজারের উখিয়া উপজেলা-এ তিনটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের অনিয়মের অভিযোগে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে। অভিযানে মোট ০৪টি মামলায় ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (০১ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জ্বালানি তেলের মজুত, বিক্রয় রেজিস্ট্রার ও মিটার যাচাই করা হয়।

অভিযানে প্রথমে কুতুপালং এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে রেজিস্ট্রার যাচাইয়ের সময় মিটারে গরমিল পাওয়া যায়। এ কারণে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে সঠিকভাবে মজুত ও বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়।

পালংখালীর মেসার্স ইউসুফ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি মজুতের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হলুদিয়া পালং এলাকার আরেকটি মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তথ্য গোপন, অতিরিক্ত তেল মজুত এবং মিটারে গরমিলের অপরাধে দুটি মামলায় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়াও ট্যাগ অফিসার জসিম উদ্দিন, রাসেল উদ্দিন ও মেহেদী হাসান, বিএসটিআই-এর প্রতিনিধি এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় স্বার্থে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...