উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০২/২০২৫ ১০:৪৯ এএম , আপডেট: ১২/০২/২০২৫ ১০:৫১ এএম

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে গড়ে উঠা ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটার কাঁচা ইট ধ্বংস ও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।

জানা গেছে, পরিবেশ অধিদফতরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া ৩টি ইটভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। এর মধ্যে রয়েছে মেসার্স আরআইএম ব্রিকস, মেসার্স জিএসকে ব্রিকস ও মেসার্স এমকেকে ব্রিকস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে রোববার ২টি ইটভাটাকে ১ লাখ এবং সোমবার ২টি ইটভাটাকে ৩ লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চললাম থাকবে।

উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন- উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো শাহিনুর রহমান, বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া ফায়ার সার্ভিস, থানা পুলিশ,আনসার ও গ্রাম পুলিশসহ প্রমুখ।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...