ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৭/২০২৫ ৯:১৬ এএম

উখিয়ায় ২ মাস ধরে শাহিনা আকতার (৩৬) নামের এক নারী নিখোঁজ রয়েছ। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। এ ঘটনার পরিবারের সদস্যদের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে।

জানা যায়, উপজেলার রত্না পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়া গ্রামের নুরুল আমিন প্রকাশ নুর হাসানের স্ত্রী শাহিনা আকতার গত ১০ মে বাপের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়। সেই থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তার বাপের বাড়ি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিলের পশ্চিম পাড়ায়। তিনি ওই এলাকার মৃত আবদুল ছালামের কন্যা।
স্বামী নুরুল হাসান জানান, ২ মাস পূর্বে স্ত্রী শাহিনা আকতার রামু বাপের বাড়ি বেড়াতে যাবে বলে কোটবাজার থেকে সিএনজি যোগে রওনা দেন। পরে ফোন করে যোগাযোগ করা হলে জানতে পারেন তিনি বাপের বাড়িতে যাননি। বাপের বাড়িতে যাওয়ার জন্য বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
আত্মীয়-স্বজনরা সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরও তার খোঁজ পায়নি। বিষয়টি থানার পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। কেউ সন্ধান পেয়ে থাকলে নিচের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে নুরল হাসান (স্বামী), মোবাইল- 01874752753, খোন্দকার পাড়া, রত্না পালং, উখিয়া।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer