উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০২/২০২৪ ৯:৪৫ এএম , আপডেট: ১১/০২/২০২৪ ১০:৫৮ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় ২৪টি স্বর্ণের চুড়িসহ উলায়িং রাখাইন নামে তরুণীকে আটক করেছে বিজিবির সদস্যরা। চুড়িগুলোর ওজন প্রায় ২ কেজি। যার মূল্য প্রায় ২ কোটি টাকা।

শনিবার(১০ ফেব্রুয়ারি) বিকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) পরিচালক অধিনায়ক লে.কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত ব্যক্তি উলায়িং রাখাইন (৩৯) কক্সবাজার সদরের চৌফলদন্ডী এলাকার উত্তর মগপাড়া গ্রামের সুইছিন রাখাইনের মেয়ে।

লে.কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আর্ন্তজাতিক চোরাচালান চক্রের একজন সদস্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে। ওই চোরাচালানি মরিচ্যা যৌথ চেকপোস্ট অতিক্রম করার খবর পেয়ে বিকেল ৩টায় একটি সিএনজি তল্লাশি করে বিজিবি। ওই সিএনজির এক যাত্রীর কাছে ২৪টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। যার ওজন প্রায় ১৯৯৩.৭০ গ্রাম বলে জানায় বিজিবি। যার বাজার মূল্য ১ কোটি ৮৯ লাখ টাকার অধিক। এ সময় তার কাছ থেকে দেড় হাজার টাকা দামের একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

অবৈধভাবে সীমান্ত দিয়ে বর্ণিত স্বর্ণ চোরাচালান কাজে জড়িত থাকায় উক্ত চোরাকারবারীকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...