ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৩ ৬:২৩ এএম

উখিয়ার কোট বাজারে স্টেশনের উত্তর পাশে বটতলী মসজিদের পিছনে ধানী জমি থেকে হাত পা বাঁধাঅবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে পথচারীরা হলদিয়া পালং ইউনিয়নের রুমখা পালং এলাকার বিলে লাশটি পড়ে থাকতে দেখতে পায়। লাশ টিতে পচন ধরেছে এবং মুখমন্ডল পুরো শরীরে কালো মুবিল দিয়ে বিকৃত করে দেয়া হয়েছে ।
থানার ডিউটি অফিসার জানান, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। নিহতের পরনে একটি লুঙ্গি, গায়ে হাফহাতা টি শার্ট, মাথায় সাদা টুপি রয়েছে। তার শরীরে পচন ধরেছে এবং লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পুলিশ বলছে, নিহতের পেটের নাভীর পাশে দুর্বৃত্তরা চুরিকাঘাত করেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে দূর্বৃত্তরা হাত-পা বেঁধে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে পালিয়ে যায়।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...