উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০২/২০২৪ ৯:৪৪ এএম

কক্সবাজারের উখিয়া এলাকার কোটবাজার-সোনাপাড়া সড়কে একটি নোয়া হায়েস মাইক্রোবাসের চাপায় রায়হান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়কের বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু রায়হানের বাড়ি উখিয়ার সোনাইছড়ি এলাকায়। তার বাবার নাম আবদুর রহিম।

এ বিষয়ে ওসি মো. শামীম হোসেন বলেন, শিশুটি পাশে থাকা একটি দোকানে যাওয়ার সময় একটি নোয়া-হায়েস মাইক্রোবাস তাকে চাপা দিলে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...