উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০১/২০২৪ ৭:৩০ পিএম

কক্সবাজার উখিয়ায় শিকারির কবল থেকে অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদের নেতৃত্বে উখিয়া বাজারে এ অভিযান পরিচালনা করে অতিথি পাখি (বালি হাস) উদ্ধার করা হয়।

এ সময় দোছড়ি বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান, উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি ও ওয়ালা পালং বিটের আরাফাত মাহমুদ সহ বন কর্মীরা উপস্থিত ছিলেন।

বাজারে বিক্রি করতে আনা শিকারীর কবল থেকে উদ্ধারকৃত অতিথি পাখি (বালি হাস) উপজেলা পুকুরে অবমুক্ত করা হয়।

জানা গেছে, রাজা পালংয়ের মাছকারিয়া সহ বিভিন্ন জলাশয়ে শীতের মৌসুমে খাদ্য গ্রহণ করতে আসা অতিথি পাখিদেরকে ফাঁদ বসিয়ে শিকার করে আসছিল সংঘবদ্ধ চক্র। শিকারিরা ওই সব অতিথি পাখি ধরে বাজারে প্রকাশ্য বিক্রি করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে শিকারির কবল থেকে অতিথি পাখি উদ্ধার করা হয়েছে।পরিবেশ সংরক্ষণ আইনে অতিথি পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

এ ধরনের অভিযান চলমান থাকবে। দোছড়ি বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান জানান, পরিবেশ আইন অমান্য করে অতিথি পাখি শিকারিদের নাম ঠিকানা অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...