ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/১২/২০২৩ ৫:১৫ পিএম

মহান বিজয় দিবস কক্সবাজারের উখিয়ায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।

ভোর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তব অর্পণ করেন।এ সময় সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা , উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি , উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রন্জন বড়ুয়া রাজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সাধারণসম্পাদক নুরুল হুদার নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন দের নেতৃত্বে উখিয়া প্রেসক্লাব , শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন উখিয়া শহীদ মিনারে পুষ্প্স্তব অর্পণ করেন।

সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন । এ সময় সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী , সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও শিক্ষক উপস্থিত ছিলেন।

সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী , মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া , মুক্তিযোদ্ধা মধুসূদন দে সহ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...