উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/১১/২০২৪ ১২:৩৩ পিএম

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় যাত্রীবাহি ইজিবাইক তল্লাশি চালিয়ে ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত হলো কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধোয়াপালং এলাকার সিরাজুল হকের ছেলে সাইফুল ইসলাম (২০)। আটককৃত আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়।

শনিরার (২ নভেম্বর) বিকেল সাড়ে চারদিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, শনিবার বিকেলে উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশীকালীন উখিয়া হতে কক্সবাজারগামী একটি সন্দেহজনক ইজিবাইক থামানো হয়। পরে একযাত্রীর কাজ থেকে তল্লাশী চালিয়ে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন আটককৃত আসামীকে কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়। এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হবে

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...