ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ৯:৩৩ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে ‘মাটি পাচারকারীদের ড্রাম্প ট্রাকের চাপায়’ বনবিট কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইনি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মন্ত্রণালয়ের প্রত্যাশা নৃশংস হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

বুধবার (৩ এপ্রিল) আগারগাঁওয়ের পর্যটন ভবনে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা আয়োজিত ‘ এড্রেসিং দ্য চিলড্রেনস এনভায়রনমেন্টাল হেলথ উইথ এ পাট্টিকুলার ফোকাস অন লেড পয়জনিং ইন বাংলাদেশ’ ‘শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

জলবায়ু বাস সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের মাধ্যমে প্রকল্প বাছাই ও বরাদ্দ প্রদানে নতুন নীতিমালা করা হচ্ছে। ভবিষ্যতে নীতিমালা অনুসরণ করে প্রকল্প গ্রহণ করা হবে। ফলে বিসিসিটির অতীতের ভুলভ্রান্তি পরিহার করা সম্ভব হবে। এর পূর্বে কর্মশালায় প্রদত্ত বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, সীসা বিষক্রিয়ার ঝুঁকি কমাতে এবং বাংলাদেশের শিশুদের স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার ও তার মন্ত্রণালয় সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, এ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব ও এসডোর চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...